তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
মতামত

ভোটের সময় থেকে বাংলা স্ট্রিট -এর পরিবর্তন লক্ষ্য করছি। রাজনৈতিক বিশ্লেষণগুলো পড়তে ভাল লাগছে। আনন্দের বিষয় যে আপনারা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে একতরফা কথা বলেন না। একটা ব্যালেন্স রেখে চলেন। তবে কতদিন নিরপেক্ষ থাকতে পারবেন সেটা জানি না। ভবিষ্যৎ বলবে।
সুপর্ণা অধিকারী
কলকাতা

রন্তিদেব সেনগুপ্ত নামকরা সাংবাদিক। বর্তমান কাগজে প্রথম যখন লিখতে শুরু করলেন, ভেবেছিলাম বরুণ সেনগুপ্তর ভাই। পরে জেনেছি তা নন। অনেকদিন পর ওঁর ভাল লেখা পড়লাম আপনাদের পত্রিকায়। মমতা ব্যানার্জির কাছের মানুষ হিসেবে যদি নিয়মিত নতুন তথ্য জানান, ভাল লাগবে।
সুপ্রতিম ঘোষ
আলিপুরদুয়ার

বাংলার টিভি চ্যানেলগুলো দেখলে মনেই হয় না দেশের অন্য জায়গায় কত কী ঘটছে। সুখের বিষয়, বাংলা স্ট্রিট -এ উত্তর ও দক্ষিণ ভারতের রাজনৈতিক খবরগুলো পাই। নিয়মিত পড়ি। কিন্তু একটা অভিযোগ আছে, উত্তর বঙ্গের খবরাখবর পাই না। সম্পাদককে অনুরোধ, এই ব্যাপারটা দেখবেন।
রীতা দেবনাথ
জলপাইগুড়ি


Scroll to Top