তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
নায়ক থেকে জননায়ক হয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন বিজয়

মুখ্যমন্ত্রী বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকার বিধানসভায় ১৪৪টি ভোট পেয়ে আস্থা পরীক্ষায় উত্তীর্ণ। তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এবং তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান সি জোসেফ বিজয় বুধবার বিধানসভায় আস্থা ভোটে সহজেই উত্তীর্ণ হয়েছেন। শরিক দলগুলোকে নিয়ে বিধানসভায় টিভিকে-র ১২০ জন বিধায়ক ছিলেন। ২২ জন বিধায়ক টিভিকে-র বিপক্ষে ভোট দেন এবং পাঁচজন বিধায়ক ভোটদানে বিরত থাকেন। তবে, ভোট চলাকালীন ডিএমকে ওয়াকআউট করায় বিধানসভার মোট বিধায়কের সংখ্যা কমে যায়। বিজয়কে সমর্থনকারী বিধায়কদের সংখ্যা এটাই প্রমাণ করে যে, এআইএডিএমকে-র বিদ্রোহী বিধায়কদের একটি অংশ দলের হুইপ অমান্য করে দলের বিপক্ষে ভোট দিয়েছেন। প্রত্যাশিত ভাবে কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম) এবং ভিসিকে-র বিধায়করা টিভিকে-কে সমর্থন করেছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল), যাদের দুজন বিধায়ক রয়েছেন, তারাও টিভিকে সরকারকে সমর্থন জানিয়েছে। বহিষ্কৃত আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজাগাম (এএমএমকে) বিধায়ক কামরাজও বিধানসভায় টিভিকে-কে সমর্থন করেছেন।

তামিলনাড়ুর রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় ঘটনা, এআইএডিএমকে দলে ভাঙন। তাঁদের ৪৭ জন বিধায়কের মধ্যে ৩০ জনই বিজয়কে সমর্থন করবেন বলে গতকাল জানিয়েছিলেন। এই ভাঙনের পিছনে বিজেপি কলকাঠি নেড়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। আপাতত এআইএডিএমকের এই গোষ্ঠী বলছে যে তারা সরকারে না যোগ দিয়ে টিভিকে -কে সমর্থন করতে চায়। দলের দুই গোষ্ঠীর মধ্যে বিভাজনের সূত্রপাত ডিএমকের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ার প্রস্তাব ওঠার পর থেকে।

অনেকে বলছেন, বিজয় তাঁর স্বভাবগুণে এত অল্প সময়ে রাজনীতিতে এমন সফল। নিজের বিপুল অনুগামী সংখ্যাকে কৌশলে রাজনৈতিক কর্মী ও সমর্থকে পরিণত করতে সফল থলপতি বিজয়। ফ্যানদের কেউ কেউ ভোটে দাঁড়িয়ে জিতেছেনও।রাজ্য জুড়ে তাঁর ফ্যান ক্লাবগুলি বহু বছর ধরে সমাজসেবার কাজ করে। কোভিডের মত দু্ঃসময়ে যেভাবে বিজয়ের লোকেরা মানুষের পাশে দাঁড়িয়েছিল, তা লোকে ভোলেনি। তাছাড়া বিজয় নিজে অত্যন্ত সংযত ও বিচক্ষণ আচরণ করেছেন প্রচার পর্বে। সমালোচনার নেগেটিভ পথ ছেড়ে উন্নয়ন ও সাধারণের স্বার্থ রক্ষার পজিটিভ কথা বলেছেন। এমনকী রাজনীতির জন্য অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা করতেও দ্বিধা করেননি। তার ফল পেয়েছেন হাতেনাতে। সদ্য দল গড়ে প্রথমবার ভোটে লড়ে ক্ষমতায় আসা সোজা কথা নয়।


Scroll to Top