তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
অসমে তৃতীয়বার ক্ষমতায় এনডিএ

পরিবর্তন নয়, প্রত্যাবর্তনের পক্ষে রায় দিল অসম। বিজেপির নেতৃত্বে এনডিএ জোট তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করল অসমে। মুখ্যমন্ত্রী হলেন হিমন্ত বিশ্ব শর্মা। পশ্চিমবঙ্গের মতই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেন নরেন্দ্র মোদি। বিধানসভার ১২৬ টি আসনের মধ্যে ১০২ টি এনডিএর ঝুলিতে। যে ৯০ টি আসনে লড়েছিল বিজেপি, তার ৮২ টিতে জয়লাভ করেছে। ২০২৬ ও ২০২১-এর তুলনায় একক দল হিসেবে তাদের ফল আরও ভাল হয়েছে। ফলে শরিক নির্ভরতার ঝুঁকি আর নেই। ভোটের প্রচারের সময় যেভাবে কংগ্রেসের মল্লিকার্জুন খড়্গে হিমন্তের স্ত্রী রিনিকি ভুঁইঞা সম্পর্কে আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন, তাতে অনেকেই আশঙ্কা করেছিল, হিমন্ত বেকায়দায় পড়বেন। বিজেপিও অবশ্য অনেকদিন ধরেই গৌরব গগৈর ব্রিটিশ স্ত্রীর বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের অভিযোগ আনছিল।

পারিবারিক এই কাদা ছোঁড়াছুঁড়ির আবহে ভোট হল এবং বিপুল ভোটে জয়ী হল এনডিএ। এর কারণ খুঁজতে গিয়ে বিশ্লেষকরা বলছেন, বিজেপির মেরুকরণের রাজনীতি অসমেও সফল। তাছাড়া ভাতা ও অন্যান্য সমাজকল্যাণ প্রকল্প ভাল ফলের বড় কারণ। বিহারের মত অসমের মহিলারা ঢেলে ভোট দিয়েছেন বিজেপিকে। অন্যদিকে বিধানসভায় বিরোধীদের অবস্থা নড়বড়ে। মাত্র ২৪ জন‌ বিরোধী আসনে বসবেন। কংগ্রেস মাত্র ১৯ টি আসন পেয়েছে। তাদের বেশির ভাগ শরিক ভোটে খাতাই খুলতে পারেনি।


Scroll to Top