
বাংলা স্ট্রিট -এ নতুন সংযোজন ভিডিওগুলি বেশ ভাল লাগল। ভোটের আগে,পরে সম্পাদকের বিশ্লেষণ মনোগ্রাহী। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদে গিয়ে আশিস পন্ডিত ও তপশ্রী গুপ্ত যে টক শো করেছেন, সেগুলি ইন্টারেস্টিং হয়েছে। ভবিষ্যতে এরকম আরও দেখতে চাই।
মৃণাল বসু, খড়দা

বিনোদন কি বাংলা স্ট্রিট -এ ব্রাত্য? খুব কম সিনেমা,থিয়েটার, অনুষ্ঠানের খবর ছাপা হয়। সব পাঠক কি রাজনীতি বা সিরিয়াস খবর পছন্দ করে? আমাদের কথা ভাববেন। বিশেষ করে যারা বাংলার বাইরে থাকি।
সুজন কুমার মল্লিক, রায়পুর

গর্ব বোধ করলাম দেখে যে আপনাদের টিম মুর্শিদাবাদে এসেছিল ভোটের খবর করতে। হাজারদুয়ারিতে যে আলোচনা করলেন, সেটা তো দারুণ। আমি রাজনীতি অত বুঝি না। তবুও মন দিয়ে দেখলাম কারণ খুব সহজ সরলভাবে বললেন আপনারা। হাজারদুয়ারিও দেখতে পেল সবাই।
সীমা রথ, মুর্শিদাবাদ

সম্প্রতি আপনাদের ওয়েব ম্যাগাজিনে একটা বিষয় ভাল লাগল। আপনারা যে শুধু পশ্চিমবঙ্গে ভোট নিয়ে মেতে থাকেননি, অন্য রাজ্যের খবরও দিয়েছেন, সেটা প্রশংসনীয়। বাংলার টিভি চ্যানেলগুলো দেখে মনে হয়, সারা দেশে বা দুনিয়ায় বড় কিছু ঘটছে না। যত খবর এই বাংলাতেই। এটা থেকে বেরিয়ে এসে ভাল করেছেন। তবে আর একটু বিস্তারিত খবর আশা করেছিলাম।
বিচিত্রা সিংহ রায়, কলকাতা ৩৭