তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আসাম, কেরল, পুদুচেরিতে ভোট নির্বিঘ্নে

৯ এপ্রিল দুই রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটপর্ব সাঙ্গ হল বিশেষ কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই। ভোটদানের হার ছিল যথেষ্ট বেশি। আসামে প্রায় ৮৪%, কেরলে ৭৫%, পুদুচেরিতে ৮৭%ভোট পড়েছে। আশ্চর্যজনকভাবে তিন জায়গাতেই ভোটের ফলাফলে স্থিতাবস্থা অনুমান করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সমীক্ষকেরা। অর্থাৎ আসামে এনডিএ, কেরলে এলডিএফ ও পুদুচেরিতে এআইএনআরসি ক্ষমতায় ফেরার সম্ভাবনা রয়েছে। ২০২৩ সালে কেন্দ্র পুনর্বিন্যাসের পর এই প্রথম ভোট হল আসামে। অভিযোগ, বিজেপি শাসিত আসামে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ডিলিমিটেশন হয়েছে। এই রাজ্যে ১২৬ টি বিধানসভা আসনে লড়াই মূলত এনডিএ জোট আর কংগ্রেস জোটের মধ্যে। প্রচার যুদ্ধে হিমন্ত বিশ্ব শর্মা আর গৌরব গগৈর পরিবারের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি কম হয়নি। কেরলের ভোট এবার নতুন মাত্রা পেয়েছে বিজেপির রমরমা বাড়ায়। বামেদের জনপ্রিয়তা যদিও কমেনি, তবু ধারণা করা হচ্ছে, ১৪০ আসনের বিধানসভায় এবার বিজেপির আসন কিছু বাড়বে। অন্যদিকে পুদুচেরিতে ভোটযুদ্ধ মোটামুটি দ্বিমুখী - রঙ্গস্বামীর এন আর কংগ্রেসের সঙ্গে বিজেপি আর এআইডিএমকের জোট বনাম কংগ্রেস -ডিএমকে জোট। ৩০ আসনের বিধানসভায় রং পরিবর্তন হয় কিনা, বোঝা যাবে ৪মে ফল ঘোষণার পর।


Scroll to Top