তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
শোলে ৫০: ক্যালেন্ডারে স্মৃতির উন্মোচন



১৯৭৫ সালের ১৫ ই আগস্ট ভারতীয় দর্শক যে কাল্ট সিনেমাটি দেখলেন, তা একেবারে আগুনের গোলাই বটে। জি পি সিপ্পি, রমেশ সিপ্পি, সেলিম জাভেদ, আর ডি বর্মন, দ্বারকা দ্বিভেচা, এম এস শিন্দে মিলে এই ম্যাজিক সৃষ্টি করে ভারতীয় সিনেমার সংজ্ঞা বদলে দিলেন। বাকিটা ইতিহাস। একের পর এক রেকর্ড তৈরি করে গেছে এই ঐতিহাসিক ছবি 'শোলে'।
প্রথমত, এই ছবি একইসঙ্গে দেশের ১০০ টি সিনেমা হলে টানা ৫ সপ্তাহ ধরে সফলভাবে চলেছে। মিনার্ভাতে টানা ৫ বছর ধরে শো চলেছে। ১৯৭৫ থেকে ১৯৯৪ পর্যন্ত ভারতীয় সিনেমার সর্বোচ্চ লাভজনক সিনেমা যা টানা ১৯ বছর সবথেকে বেশী আয় করেছে। প্রথম ভারতীয় ছবি যার গান ছাড়াও আবহ সঙ্গীত এবং সংলাপের আলাদা করে অ্যালবাম রিলিজ হয়েছিল। শোলের আরও নানা রেকর্ড এবং স্ট্যাটিসটিক্স রয়েছে । আর তাই আজ ৫০ বছর পরেও শোলে সিনেমাপ্রেমীদের কাছে একইরকম তাৎপর্যপূর্ণ।
ড্রিমার্স -এর কর্ণধার সুদীপ্ত চন্দের ভাবনা ও আয়োজনে ফ্রেন্ডস এফ এম -এর সহযোগিতায় সেরাম গ্রুপ- এর চেয়ারম্যান তাই এগিয়ে এলেন একটি বিশেষ ক্যালেন্ডার লঞ্চ করে এই ছবির ৫০ বছর পূর্তি উদযাপন করতে। ক্যালেন্ডারে আছে শোলের বেশ কিছু দুষ্প্রাপ্য ছবি, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, আমজাদ খান, সঞ্জীব কুমার সহ আরও অনেকের সুন্দর সব মুহূর্তের স্মৃতি, শোলের ছবিওয়ালা দেশলাই বাক্স, হলের টিকিট, এমনকী ট্যালকম পাউডারের কৌটোর ছবি যা প্রোমোশনের জন্য বেরিয়েছিল। রয়েছে পোস্টারের ছবি, সেই সিঙ্গল স্ক্রিন হলের সামনে টিকিট ব্ল্যাক হবার ছবিও।
সুদীপ্তর কথায়, এই অনুষ্ঠানের পরিকল্পনা করার সময় প্রথমেই যে শব্দবন্ধ মাথায় আসে তা হল 'দোস্তি'। আর ঠিক তখনই বাংলা ব্যান্ড -এর দুই পুরনো বন্ধু ওরফে বাংলা গানের জগতের জয় -বিরু হিসাবে সিধু এবং পটা নাম দুটো মাথায় আসে। বহু ওঠা পড়া, ভাঙা গড়া সত্ত্বেও ওরা দুজন আজও অভিন্নহৃদয় বন্ধু। যেমনটা সিধু বললেন, অন্তরের সেই বন্ধনটা আছে বলেই দূরে গিয়েও ফিরে আসাটা আছে, অভিমান থাকলেও হঠাৎ দুঃখে বা আনন্দে প্রথম ফোন কলটা বন্ধুকেই করতে ইচ্ছে করে। তাই ওঁদের দুজনের হাত দিয়েই শোলে ৫০- এর ক্যালেন্ডারটি উন্মোচন হলো। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন দেবাশীষ বসু।
জয় বিরুর ভঙ্গিতেই দুজনে সেই বিখ্যাত বাইক চেপে গাইলেন বন্ধুত্বের সেই অমর গান,
'ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে, তোড়েঙ্গে দম মগর তেরা সাথ না ছোড়েঙ্গে…' ।


Scroll to Top