তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আলোকচিত্রী অভিজিৎ দাশগুপ্ত

'দ্য ওয়ার্ল্ড আনফ্রেমড'। লেন্সবন্দী অন্যরকম ছবি আর কিছু কথা। আলোকচিত্রী অভিজিৎ দাশগুপ্ত। যাঁকে আমরা চিনি দূরদর্শনের প্রাক্তন অধিকর্তা, সংবাদ জগৎ আর অডিও ভিশ্যুয়াল দুনিয়ার প্রথমসারির নাম হিসেবে। তাঁর হাতে যে স্টিল ক্যামেরা এমন কথা বলে, তা হয়তো অনেকেরই জানা ছিল না। তেমন কিছু অনবদ্য ক্যানডিড শটের সংকলন প্রকাশিত হল মায়া বুকস থেকে। শনিবারের জমজমাট বইমেলায় ই ১ স্টলে। উপস্থিত ছিলেন অভিজিৎ দাশগুপ্তর বন্ধু বিশিষ্টজনেরা। গৌতম ঘোষ, শমীক বন্দোপাধ্যায়, বিবেক দাস প্রমুখ। ছিলেন মায়া বুকস-এর কর্ণধার মধুছন্দা সেন আর অভিজিৎদার অজস্র গুণমুগ্ধ মানুষ। দৃশ্যত নান্দনিক বইটির পাতা উল্টোলে এক অন্য জগতে ডুবে যেতে হয়। বিস্মিত হতে হয় আলোকচিত্রীর সাহস ও অ্যাডভেঞ্চারের নেশায়। নাগা হেড হান্টারের এত কাছে কেউ যেতে পারে? আবার শহরের রাজপথের এমন ছবি আছে যেটা দেখে মনে হবে, রোজই তো চোখে পড়ে, কিন্তু এভাবে দেখিনি কখনও। আসলে তফাৎ ঐ দেখার চোখেই।


Scroll to Top