প্রকাশিত হল থিম সং

পশ্চিমবঙ্গে নির্বাচনের পারদ যত চড়ছে, ততটাই চড়ছে পৃথিবীর অন্য গোলার্ধে বিশ্ব কাপ ফুটবল নিয়ে পারদও। বিশ্ববিখ্যাত গায়িকা শাকিরার বিশ্বকাপ থিম সং এর আলবাম সম্প্রতি প্রকাশিত হল। শাকিরা দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের থিম সং-টিকেই নতুন মোড়কে ফিরিয়ে এনেছেন। ওয়াকা - ওয়াকা সম্বলিত থিম সং -টি প্রকাশ পাওয়া মাত্র ভাইরাল হয়েছে। ভাইরাল এই মুহূর্তে বিশ্ব কাপের টিকিটের চাহিদাও। নিউ ইয়র্ক - নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়াম ফাইনালটি হবে ২০ জুলাই। কিন্তু এখন থেকেই স্টেডিয়ামের দর্শক আসন প্রায় পূর্ণ। ফাইনালের টিকিটের দাম কত জানেন? বেশি নয়, ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে আট লক্ষ টাকা। তাতেই ঠাঁই নেই, ঠাঁই নেই, ছোটো এ তরী! মার্কিন মুলুকে সাড়ে আট লক্ষ টাকাটা খুব বেশি না হলেও ভারতীয় মানে খুব বেশি ! একটি মাত্র ফুটবল ম্যাচের জন্য সাড়ে আট লক্ষ টাকা! কিন্তু, বিশ্বাস করবেন কিনা জানি না, ফুটবল পাগল বাঙালি এই পরিমাণ টাকা দিয়েও ফাইনাল দেখতে মরিয়া। কথা হচ্ছিল হারমিজ ভয়েস-এর কর্ণধার অভিজিৎ দাসের সঙ্গে। ফিফা অনুমোদিত ট্রাভেল এজেন্সি এই হারমিজ ভয়েস। অর্থাৎ কলকাতার দর্শকদের জন্যে বিশ্বকাপের দরজা খুলে দিচ্ছে এই হারমিজ ভয়েস। অভিজিৎবাবু বলছিলান, আমার কাছে ফাইনালের টিকিটের প্রচুর এনকোয়ারি আসছে।

টাকার অঙ্ক শুনেও তারা পিছুপা হচ্ছে না। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্টেজের ম্যাচগুলির টিকিটের দাম সব থেকে ' কম ' । মানে ৬০ হাজার টাকা থেকে ৬৫ হাজার টাকার মত। গ্রুপ লিগে দল অনুযায়ী টিকিটের দামের হেরফের হয়। গ্রুপ লিগে ব্রাজিল বনাম মরোক্কোর ম্যাচের টিকিটের দাম উঠেছে আড়াই লক্ষ টাকার বেশি। মরোক্কো এবারের বিশ্বকাপ ফুটবলে ডার্ক হর্স। তাই টিকিটের এই অবস্থা। গ্রুপ লিগে ন্যুনতম টিকিটের দাম ৬০ হাজার টাকা, উর্ধসীমায় যা পৌচাচ্ছে দু লক্ষ আশি হাজার টাকায়। সেমিফাইনালের টিকিট বিক্রি হচ্ছে ভারতীয় মুদ্রায় সাড়ে সাত লক্ষ টাকায়। মার্কিন মুলুক কেন , বিশ্বকাপ ফুটবলের সংগঠক মেক্সিকো ও কানাডায় টিকিটের বেশির ভাগটাই বিক্রি হচ্ছে অনলাইনে। তিনটি দেশেই টিকিট বিক্রি শুরু হতেই সার্ভার ক্র্যাশ করে গেছে ওয়েবসাইটের। এর দ্বারাই বোঝা যায় ফুটবল কতটা জনপ্রিয়