তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলায় নজর কাড়ল সিকিম ট্যুরিজম
বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে সম্প্রতি দু দিন ব্যাপী ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে দুটি নতুন পর্যটন কেন্দ্র নিয়ে নজর কাড়ল সিকিম ট্যুরিজম। দক্ষিণ সিকিমের ইয়াংগং এবং পশ্চিম সিকিমের সোরেঙ। মেলার প্রথম দিনে মূল আকর্ষণ ছিল এবিষয়ে এক প্যানেল ডিসকাশন। সঞ্চালনায় পূর্ণা ব্যানার্জি।সিকিমের পর্যটনকে সামনে রেখে এই আলোচনায় যোগ দেন বিধায়ক আদিত্য গোলায় এবং ডেপুটি স্পিকার রাজকুমারী থাপা। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, গোলায় এবং পর্যটন মন্ত্রী টি টি ভুটিয়া সহ অন্যান্যদের বক্তব্যে স্পষ্ট যে, ট্যুরিস্ট স্পট হিসেবে সিকিমকে ভারত তথা সারা বিশ্বের সামনে তুলে ধরাটাই তাঁদের লক্ষ্য। ইয়াংগাং এবং সোরেং-কে সমস্ত রকম পরিকাঠামো দিয়ে আকর্ষণীয় করে তুলছে সিকিম। অদূর ভবিষ্যতে সারা পৃথিবীর ভ্রমণ ও অ্যাডভেঞ্চারপ্রিয় ট্যুরিস্টদের কাছে অন্যতম গন্তব্য হিসেবে দক্ষিণ এবং পশ্চিম সিকিমই হয়ে উঠতে চলেছে বড় আকর্ষণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাঁদের ।


Scroll to Top