তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
বই ও চিত্রকলার নতুন ঠিকানা

বইপ্রেমী, চিত্রশিল্পী ও শিল্পানুরাগীদের কথা মাথায় রেখে  কলেজ স্ট্রিটে পাঁচ নম্বর সূর্য সেন স্ট্রিটে  যাত্রা শুরু করল এক্সেলার বুকস স্টোর ও  ডিরোজিও আর্ট গ্যালারি। সাহিত্য, শিল্প ও সংস্কৃতির এক মিলনমেলা হয়ে উঠেছিল এদিনের উদ্বোধনী অনুষ্ঠান। বুক স্টোরে রয়েছে নির্বাচিত ইংরেজি জাতীয় ও আন্তর্জাতিক বেস্টসেলার বই, ক্লাসিক এবং সমকালীন  সাহিত্যের  কিউরেটেড সংগ্রহ।

রয়েছে একটি ছোট ক্যাফেও। অভিনব এই বই বিপণীর উদ্বোধন করেন প্রখ্যাত সাহিত্যিক ও পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড-এর সভাপতি, পত্রভারতীর কর্ণধার  ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং গিল্ড-এর সম্পাদক ও দেজ পাবলিষিং-এর কর্ণধার  সুধাংশু শেখর দে। উপস্থিত ছিলেন অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব  দেবশঙ্কর হালদার, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক  অশোক বিশ্বনাথন এবং অন্যান্যরা। এদিন  বেথুন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা সুমিতা মুখোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্বোধন হয় এক্সেলার বুকসের বাংলা ওয়েব  ম্যাগাজিন ‘চিন্তন’-এর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কবি ও শিক্ষাবিদ, অধ্যাপিকা সংযুক্তা দাশগুপ্ত,  অধ্যাপিকা চন্দ্রানী বিশ্বাস, লেখিকা অর্পিতা সরকার সহ আরও অনেক বিশিষ্ট জন । এদিন ডিরোজিও আর্ট গ্যালারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়।


Scroll to Top