তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
ফিরে দেখা ২০২৫
কুম্ভে কেলেঙ্কারি ২০২৫-এ শাহি পুণ্যস্নানের লগ্ন ছিল এবার কুম্ভ মেলায়। ছিল ব্যাপক প্রচার। কিন্তু পুণ্যস্নানের অভাবনীয় ভিড়ে ২৮ জানুয়ারি গভীর রাতে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ৩০ জনের। ১৫ ফেব্রুয়ারি মহাকুম্ভ থেকে ফেরার পথে ভিড়ের চাপে মৃত্যু হয় ১৮ জনের।   ফের ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য শুল্ক থেকে অভিবাসন, নানা বিষয়ে কড়া নীতি নিয়েছেন তিনি।   বেলাগাম সন্ত্রাস এবছর এপ্রিলে কাশ্মীরের পহেলগামে জঙ্গিরা অবাধে এসে হামলা করে গেল। ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে সন্ত্রাসবাদীদের গুলিতে। বিষয়টা আরো বেশি করে চিন্তার এই জন্যে যে, এখন দেখা যাচ্ছে এরকম ক্ষেত্রে জঙ্গিদের টার্গেট হচ্ছেন সাধারণ নাগরিকেরা। ভারত-পাক উত্তেজনা চরমে উঠলে সঠিক জবাব দেবার জন্য ৭ মে শুরু হয় অপারেশন সিন্দুর । ৪ দিনের অভিযানের বিরতি ঘোষিত হয় ১০ জুন। কিন্তু সন্ত্রাসের পালা যে শেষ হয়নি তার  প্রমাণ, ১০ নভেম্বরে লালকেল্লার সামনে বিস্ফোরণ ঘটেছে গাড়িতে। মৃত্যু হয়েছে ১৫ জনের।   গাফিলতির শিকার অব্যবস্থার জেরে ৪ জুন বেঙ্গালুরুর স্টেডিয়াম চত্বরে আই পি এল জয়ী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে ভিড়ের চাপে প্রাণ হারিয়েছেন ১১ জন।   বিমান বিভ্রাট ভারতের বিমান পরিষেবা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়ে ১২ জুন আমেদাবাদে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান। বিমানটি ভেঙে পড়ে পার্শ্ববর্তী মেডিকেল কলেজের উপর। মারা গিয়েছেন বিমানের ২৪১ জন যাত্রী, বেঁচে গিয়েছেন মাত্র একজন। মোট মৃতের সংখ্যা ২৬০।   শুভাংশুর মহাকাশ বিজয় ২০২৫ ভারতের জন্য সবদিক থেকেই যে কেবল সমস্যার ছিল না তার অন্যতম প্রমাণ রাখলেন মহাবিশ্বে ভারতের বায়ুসেনা অফিসার শুভাংশু শুক্ল। নাসা-স্পেস এক্স যৌথ উদ্যোগে অ্যাক্সিয়ম-৪ মিশনে ২৫ জুন ক্রু ড্রাগন ‘গ্রেস’ পাড়ি দিল মহাকাশে। ফিরল ১৫ জুলাই। শক্ত হল ভারতের গগনযান অভিযানের ভিত। মুখোজ্বল করলেন শুক্ল। পৃ্থিবীর কক্ষপথ লো আর্থ অরবিটে দুটি উপগ্রহ স্থাপন করল ইসরো। এতে মহাকাশে নিজস্ব গবেষণা কেন্দ্রের পথে আরেক পা এগোল ভারত।   বিশ্বজয়ের আলো ভারতের মহিলা ক্রিকেট দল এবছর মহিলা বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করেছে। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল এই জয় ছিনিয়েছে, যা সর্বত্র ব্যাপক প্রশংসিত হয়েছে। শেফালি ভার্মা এবং দীপ্তি শর্মার অসাধারণ পারফরম্যান্স এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।   বিহারে ফের নীতীশ বিহার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এনডিএ। দশমবারের মত মুখ্যমন্ত্রীর কুর্সিতে নীতীশ কুমার।   হাসিনার মৃত্যুদন্ড বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদন্ড দিল অপরাধ দমন ট্রাইব্যুনাল। মুহাম্মদ ইউনূস হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানালেও রাজি নয় ভারত।   শ্রম আইনের রদ বদল কর্মীদের কাজের সময় এবং অধিকারগুলিকে খর্ব করে ভারত সরকার শ্রম আইন পাল্টে শ্রম কোড চালু করেছে এ বছরেই। নতুন শ্রম কোড কর্পোরেট মালিকদের ব্যাপক শোষণের বন্দোবস্ত করে দিয়েছে। প্রতিবাদে নেমেছে শ্রমিক সংগঠনগুলি।   রাজ্যে এস আই আর নভেম্বরে পশ্চিমবঙ্গসহ দেশের বারোটি রাজ্যে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া(এস আই আর) শুরু করেছে নির্বাচন কমিশন । বাদ রয়েছে অসম। সারা দেশের পাশাপাশি এস আই আর নিয়ে বিশেষ উদ্বেগ দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে। সাম্প্রদায়িক অপপ্রচারে বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছেন বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা।   মুখ পুড়ল রাজ্যের পশ্চিমবঙ্গের যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসির অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমারে পদত্যাগ করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। দাবি উঠেছে এ ধরনের অনুষ্ঠানে ব্যবস্থাপনায় আরো সাবধানতা অবলম্বনের।   মায়ানমারে ভোট প্রতিবেশী দেশ মায়ানমারে নির্বাচন শুরু হল ২৮ ডিসেম্বর। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম ভোট।     চলে গেলেন এবছর প্রয়াত হয়েছেন সাহিত্যিক প্রফুল্ল রায়, আলোচক ও প্রাবন্ধিক আজিজুল হক, সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক স্বপ্না দেব, সঙ্গীতশিল্পী জুবিন গর্গ, বাংলাদেশের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। প্রয়াত হয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র, আসরানি, সতীশ শাহ, কামিনী কৌশল প্রমুখ।

Scroll to Top