তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
মেসিকে বিশ্ব কাপে খেলাতে মরিয়া ফিফা

এই মুহূর্তে গোটা বিশ্ব অনিশ্চয়তায় ভুগছে আমেরিকা - কানাডা - মেক্সিকোয় আয়োজিত বিশ্ব কাপে লিওনেল মেসি অংশ নেবেন কিনা -তাই নিয়ে। ১১ জুন বিশ্ব কাপ শুরু হবে। কিন্তু এই মে মাসেও মেসি সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে তিনি বিশ্বকাপ খেলতে পারবেন কিনা। মেসির বয়স এখন ৩৮ ছাড়িয়ে ৩৯ এ পড়েছে। নিরন্তর চোট আঘাতে বিধ্বস্ত মেসি। তাঁর ধারণা - আর্জেন্টিনাকে হয়তো সবটুকু দিতে পারবেন না। যদিও আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি বলেছেন - এই মহাতারকার জন্য আর্জেন্টিনার দরজা সবসময় খোলা, তবু মেসি এখনও দোটানায়। ফিফা জানে যদি মেসি আর্জেন্টিনার হয়ে মাঠে না নামেন, তাহলে এই বিশ্ব কাপ অনেকটাই ফিকে হয়ে যাবে। তাই ফিফা মরিয়া চেষ্টা চালাচ্ছে আর্জেন্টিনীয় এই মহাতারকাকে মাঠে নামানোর জন্য। ফিফার প্রেসিডেন্ট গিয়ানি

ইনফ্যানতিনো স্বয়ং কথা বলে মেসিকে অনুরোস করেছেন - এই বিশ্ব কাপ খেলে যেন মেসি অবসর নেন। ধুরন্ধর ব্যবসায়ী গিয়ানি ইনফ্যানতিনো জানেন, মেসির শেষ বিশ্ব কাপ ট্যাগটি এই বিশ্ব কাপে ঝোলাতে পারলে বাণিজ্য ভালোই হবে। তাই, মেসিকে খেলানোর এই মরিয়া প্রয়াস। মেসি গত বছর দুয়েক ডেভিড বেকহামের ইন্টার মায়ামি দলের হয়ে খেলছেন। মায়ামির সমুদ্র তীরে বিশাল ভিলা কিনেছেন। মেসি বিশ্ব কাপে খেলা মানে শুধু মায়ামি নয়, ভিড় করে আসবে গোটা আমেরিকা। গিয়ানি ইনফ্যান তিনোর থেকে সেটা আর কে ভালো জানে!

মেসির মতোই এক মহাতারকা পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আগামী মাসে বিশ্ব কাপ যখন হবে, তাঁর বয়স হবে ৪২। রোনাল্ডো অবশ্য বিশ্ব কাপে খেলছেন। কাপ অফ দ্য ওয়ার্ল্ড বা বিশ্ব কাপ এখনও তাঁর অধরা। রোনাল্ডো চাইছেন যে এই বিশ্ব কাপ জিতে বিশ্ব কাপ জয়ের খরা কাটাতে। তাই তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন। রোনাল্ডো এখন থাকেন সৌদি আরবে। খেলেন আল নাসিরি ক্লাবে। সৌদির সমুদ্র খাঁড়ির ওপরে রোনাল্ডোর সাত মহলা প্রাসাদ। অন্তলীয় রোকুজ্জে আর চার সন্তানকে নিয়ে রোনাল্ডোর সংসার l ফুটবলের চাপে রোনাল্ডোর আর বিয়েটা করা হয়নি। বিশ্ব কাপের পরই চার হাত এক হওয়ার কথা। মেসি ভক্তরা বলছেন যে রোনাল্ডো যদি ৪২ এ খেলতে পারেন, তাহলে মেসির সমস্যা কী? আসলে মেসির কিছু চোরা চোট আছে। দিনরাত ফিজিও করে মেসি সেই চোট থেকে মুক্ত হতে চাইছেন। তিনি যদি আদৌ খেলার জায়গায় থাকেন, তাহলে অবশ্যই খেলবেন। দুই মহাতারকার বিদায়ী বিশ্ব কাপ হিসেবে তাহলে চিহ্নিত হবে এবারের বিশ্ব কাপ ফুটবল।


Scroll to Top