তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
সম্পাদকীয় — জানুয়ারি, ২০২৬

নতুন বছরে একটা খুশির খবর দিয়ে শুরু করি। আপনাদের ভালবাসায় 'বাংলা স্ট্রিট' গত কয়েক মাসে দুরন্ত গতিতে এগিয়েছে। আশা করি এই এগিয়ে চলা অব্যাহত থাকবে আগামীদিনে।

কিন্তু মন খারাপ হয়ে যায় ভাবলে যে কী পুঁজি নিয়ে আমরা পা রাখলাম ২০২৬-এ। যুদ্ধ, সাম্রাজ্যবাদী আগ্রাসন, মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক হিংসা, সাম্প্রদায়িক হানাহানি - সংবাদ মাধ্যম জুড়ে শুধুই অন্ধকারের দুনিয়া। সভ্যতার অগ্রগতির বদলে পিছিয়ে পড়ার খবর। কাশ্মীর, গাজা, ইউক্রেন, ভেনেজুয়েলা, বাংলাদেশ, ইরান, পাকিস্তান - সন্ত্রাসের যে বোঝা কাঁধে নিয়ে শুরু হল নতুন বছর, তা নামানোর কোনো দিশা দেখা যাচ্ছে না। মানবতার অবমাননার এই বেদনা নিয়েই আপাতত কাটবে দিন।

তবু, আশায় বাঁচে মানুষ। এর মাঝেই হয়তো আরো একজন শুভাংশু শুক্লকে পাবো, আরো হিজাবহীন নারী মাথা উঁচু করে হেঁটে যাবে তেহরানের পথে, আরো জয় এনে দেবে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

এসে গেল বাঙালির বচ্ছরকার বড়ো পার্বণ বই মেলা। অন্যান্যবারের মতোই থাকছে 'বাংলা স্ট্রিট'-এর স্টল। আসুন, বই দেখুন, ইচ্ছে হলে কিনুন আর দেদার আড্ডা দিন।



Scroll to Top