তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
টাইমস স্কোয়ারে নতুন ইতিহাস সৃষ্টি করল বাঙালির দুর্গাপুজো
সত্তর ও আশির দশক থেকেই আলোকোজ্জ্বল টাইমস স্কোয়ারের খ্যাতি। আর ২০২৫ অক্টোবরের ৩ ও ৪ তারিখে দেবী দুর্গার পাদস্পর্শে অন্য এক মর্যাদা পেল টাইমস স্কোয়ার... নিউ ইয়র্ক শহরের টাইমস স্কোয়ারে  দুর্গাপুজোর ইতিহাস সৃষ্টি হল। আর ইতিহাস সৃষ্টি করল টাইমস স্কোয়ার দুর্গোৎসব এসোসিয়েশন। এসোসিয়েশনের কর্তা শশধর হাওলাদার জানালেন – এই দুর্গা পূজার আয়োজনের পুর্ণ দায়িত্ব পালন করেছেন নিরুপমা সাহা ও গীতালি হাওলাদার। আর এই পূজার আয়োজনে সাহায্য করেছেন সঙ্ঘের বহু সেচ্ছাসেবী সভ্য। নেপথ্যে ছিলেন দুই উপদেষ্টা  মৃদুল পাঠক ও  মিলন আওন। সত্তর ও আশির দশক থেকেই আলোকোজ্জ্বল টাইমস স্কোয়ারের খ্যাতি। আর ২০২৫ অক্টোবরের  ৩ ও ৪  তারিখে দেবী দুর্গার পাদস্পর্শে অন্য এক মর্যাদা পেল টাইমস স্কোয়ার। কসমোপলিটন মিলনস্থল টাইম স্কোয়ার হয়ে উঠল দেবী দশপ্রহরণধারিণী কাত্যায়নীর আরাধনা ক্ষেত্র। ম্যানহাটনের টাইমস স্কোয়ারে অক্টোবরের ৩ ও ৪ তারিখ তিথি মেনে দুর্গাপূজা হল। সে যেন বাঙালির সংস্কৃতির এক পবিত্র তীর্থক্ষেত্র।  হাজার হাজার শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ ভারতীয়দের সঙ্গে মিলে এই অনুষ্ঠানকে একটি ‘সর্বজন মিলন’-এর ত্রিবেণীতে পরিণত করেন। ‘নৃত্যাঞ্জলি’-র নৃত্য পরিবেশন পূজাঙ্গণকে রামধনু রঙে আলোকিত করে দেয়। কলকাতার বিখ্যাত শিল্পী দম্পতি লোপামুদ্রা ও জয় সরকার তাঁদের সুরেলা কন্ঠে পরিবেশিত গানে সকলের মনোরঞ্জন করেন। ভারতীয় বিদ্যাভবন গরবা নৃত্য পরিবেশন করে।  বিভিন্ন রীতি ও স্ত্রী আচার দেখে মনে হচ্ছিল আমরা যেন কলকাতার কোনো বনেদী পরিবারের পুজোয় অংশগ্রহণ করছি। রবিবারে ‘রামায়ণ ব্যালে’  ও নৃত্যাঞ্জলির ‘মহিষাসুরমর্দিনী’  সকলের প্রশংসা পেয়েছে। দেয়াশিনি রায় সঙ্গীতে তার প্রতিভার স্বাক্ষর রেখেছে। প্রতিমা শিল্পী কলকাতার কুমোরটুলির প্রদীপ রুদ্র পাল । এই পূজা অনুষ্ঠানে পুরোহিতের দায়িত্ব পালন করেছেন কেশব চট্টোপাধ্যায়। দেশি বিদেশি অতিথিদের উপস্থিতি বাঙালির ঐতিহ্য দুর্গাপূজাকে আন্তর্জাতিক রূপ দিয়েছে।  

Scroll to Top