আমাদের কথা
সময়ের সঙ্গে সংবাদ গ্রহণ, মতবিনিময় এবং জনপরিসরের চরিত্র বদলেছে। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় আজ 'বাংলা স্ট্রিট অনলাইন' তার মূল শক্তিকে সামাজিক মাধ্যমে প্রকাশিত রাজনৈতিক ও সমসাময়িক বিশ্লেষণে কেন্দ্রীভূত করেছে।
বর্তমানে ফেসবুক-এ বাংলা ভাষায় আমরা নিয়মিত প্রকাশ করি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বিশদ বিশ্লেষণ। অন্যদিকে, এক্স (X)-এ আমরা সংক্ষিপ্ত, তথ্যনির্ভর ইংরেজি বিশ্লেষণের মাধ্যমে বৃহত্তর বৈশ্বিক আলোচনায় অংশগ্রহণ করি। তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি নয়; বরং সত্যের প্রতি দায়বদ্ধতা বজায় রেখে তথ্যনির্ভর, প্রাসঙ্গিক ও যুক্তিনিষ্ঠ বিশ্লেষণ পাঠকের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য।
নিরপেক্ষতা আমাদের লক্ষ্য, নির্ভীকতা আমাদের পাথেয়, আর পাঠকের আস্থা আমাদের শক্তি।