বিক্রি হয় না, বিকৃত করে না
বিক্রি হয় না, বিকৃত করে না
সম্পাদকীয়
সম্পাদকীয়
The current image has no alternative text. The file name is: Ashis-Pandit-Headshot-1.jpg

শারদোৎসবের আনন্দযজ্ঞে সবার নিমন্ত্রণ। ধর্ম-বর্ণের উর্ধে উঠে উৎসবের উদযাপন, সেখানে কেউ ব্রাত্য নয়। রাজনীতির লড়াই, ক্ষমতার আস্ফালন, হিংসার হানাহানি ভুলে কটা দিন বেঁধে বেঁধে থাকার অঙ্গীকার। শুধু দুর্গাপুজো কেন, ঈদ, বড়দিনেও একই ভ্রাতৃত্ববোধ ছেয়ে থাকুক মানুষের মন। বাড়িয়ে দেওয়া হাতের স্পর্শে আমরা-ওরা'র গন্ডি মুছে যাক। শরতের অরুণ আলোর অঞ্জলিতে ঘুচে যাক সব কালো।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে আগেই 'বাংলা স্ট্রিট' মুদ্রিত থেকে অনলাইন সংস্করণে রূপান্তরিত হয়েছে। পাঠকের অবিরল শুভেচ্ছায় দিনদিন ভিউয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবার উৎসব সংখ্যাও অনলাইন। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালির মনের খিদে মেটানোর আয়োজন করেছি সাধ্যমত। আপনাদের ভাল লাগা আমাদের এগিয়ে চলার পাথেয়।

আশিস পন্ডিত
সম্পাদক



ফলো করুন ফেসবুকে | থাকুন আপডেটেড
Scroll to Top