তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
বাদ পড়াদের আসন্ন নির্বাচনে ভোটাধিকার দিল না সুপ্রিম কোর্ট

আজ পশ্চিমবঙ্গে এস আই আর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের অবস্থান নিয়ে চর্চা শুরু হয়েছে দেশ জুড়ে। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে রিট পিটিশনটি ওঠে। সূর্য কান্ত বলেছেন, বাদ পড়া ভোটারদের অন্তর্বর্তীকালীন ভোটাধিকার দেওয়া সম্ভব নয় - 'দ্যাট ইজ এনটায়ারলি আউট অফ দ্য কোশ্চেন'। ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা ফ্রিজ করে দিয়ে জানিয়েছিল, বিধানসভা নির্বাচনের আগে আর একটি নামও অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, যদি না সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। বিবেচনাধীন অবস্থায় থাকা যে প্রায় ৩০ লক্ষ নাম বাদ পড়েছে, তাঁদের শুনানির জন্য ১৯ টি ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। নাম বাদ পড়ার বিরুদ্ধে ১৩ জন মামলা করেছিলেন। এই মামলার রায়, বলা বাহুল্য, এই পর্যায়ে থাকা সবার জন্য প্রযোজ্য। তাই অনেকেই আশা নিয়ে অপেক্ষা করছিলেন যদি আদালতের নির্দেশে আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ মেলে। কিন্তু তাঁদের হতাশ করে বিচারপতি এই মামলাকে 'প্রিম্যাচিওর' আখ্যা দিয়েছেন এবং আবেদনকারীদের ট্রাইব্যুনালে যেতে পরামর্শ দিয়েছেন। ভোটার তালিকা ফ্রিজিং ডেট পিছানোর আবেদনও আবেদনকারীরা রাখেন সর্বোচ্চ আদালতের সামনে। কিন্তু তাও খারিজ হয়ে যায়।

একইসঙ্গে বিচারপতি বাগচী প্রায় ৩০ লক্ষ নাম বাদ পড়া এবং নির্বাচনে তার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। নির্বাচন কমিশনের প্রতি আদালতের নির্দেশ, ভোটার তালিকায় যাতে একটিও ভুয়ো নাম না থাকে সেটা দেখা যেমন তাদের কর্তব্য, সেই সঙ্গে পরীক্ষার নামে 'বাড়াবাড়ি' যাতে না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। আরো অবসরপ্রাপ্ত অথবা কর্মরত বিচারক নিয়োগ করে আবেদনের পদ্ধতি বিস্তৃত করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। ভোটাধিকার যে সাংবিধানিক অধিকার, তা উল্লেখ করে বিচারপতিরা মনে করিয়ে দিয়েছেন, আইনী পদ্ধতি মেনে চলতে হবে। আদালত বলেছে, 'We cannot get blinded by the dust and fury of impending elections'.


Scroll to Top