
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা যখন তুঙ্গে, তখন 'লোক পোল' (Lok Poll)-এর একটি নতুন জনমত সমীক্ষা চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছে। এই সমীক্ষা অনুযায়ী, ডিএমকে (DMK) জোট আবার ক্ষমতায় ফিরতে চলেছে।
ডিএমকে জোট ১৮১-১৮৯টি আসন পেতে পারে (ভোটের হার ৪০.১%)।
প্রধান বিরোধী দল এ আই এ ডি এম কে মাত্র ৩৮-৪২টি আসনে থমকে যেতে পারে (ভোটের হার ২৯%)।
অভিনেতা বিজয়ের নতুন দল TVK প্রথম নির্বাচনেই ৮-১০টি আসন পেতে পারে (ভোটের হার ২৩.৯%)।: সীমানের দল এন টি কে কোনো আসন না পেলেও ৪.৯% ভোট পেতে পারে।

সমীক্ষার সবচেয়ে বড় চমক এসেছে এআইএডিএমকে-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত 'কোঙ্গু বেল্ট' বা পশ্চিম অঞ্চল থেকে। সেখানে ডিএমকে ৪৪-৪৬টি আসন জিতে আধিপত্য বিস্তার করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া উত্তর, দক্ষিণ এবং ডেল্টা অঞ্চলেও ডিএমকে-র নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে।
জনমত সমীক্ষা অনুযায়ী, মুখ্যমন্ত্রী হিসেবে মানুষের প্রথম পছন্দ বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (৪১% সমর্থন)। বিরোধী দলনেতা এডাপ্পাদি পালানিস্বামী ২৪.১% এবং অভিনেতা বিজয় ২৭.১% মানুষের সমর্থন পেয়েছেন।
প্রায় ১,১৭,০০০ মানুষের মতামতের ভিত্তিতে এই সমীক্ষাটি চালানো হয়েছে। এআইএডিএমকে-র জন্য এই ফলাফল অত্যন্ত হতাশাজনক, কারণ তাদের ঐতিহ্যবাহী এলাকাগুলোতেও ডিএমকে শক্তিশালী হয়ে উঠছে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে।