সংস্থা
লুক ইস্ট মিডিয়া প্রা. লি. বাংলা তথা ভারতের একটি অগ্রগণ্য প্রকাশন সংস্থা – কেবল বাংলা নয়, সমস্ত ভাষাতেই বাংলার সংস্কৃতি ও সাংস্কৃতিক ইতিহাসকে বিশ্বের কাছে তুলে ধরাই যাদের লক্ষ্য।
এই সংস্থার অন্যতম একটি উদ্যোগ হল 'বাংলা স্ট্রিট অনলাইন' – বাংলা ভাষায় একটি আধুনিক ওয়েব ম্যাগাজিন, পরিশীলিত বাঙালি ও বাংলাভাষাপ্রেমী পাঠকদের জন্য আমাদের একটি আন্তরিক প্রয়াস।
ইংরেজি ২০০৯ সালের এপ্রিল মাসে, বাংলা ১৪১৬ সালের ১লা বৈশাখে, আমরা 'বাংলা স্ট্রিট' নামে একটি মাসিক পত্রিকা চালু করি। আনুষ্ঠানিক উদ্বোধনটি অনেক বিশিষ্ট মানুষের উপস্থিতিতে ১৭ এপ্রিল, ২০০৯ তারিখে কলকাতার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মবিভূষণ এবং ম্যাগসেসাই পুরস্কারপ্রাপ্তা বিশিষ্ট ভারতীয় লেখিকা ও সমাজকর্মী মহাশ্বেতা দেবী।
'বাংলা স্ট্রিট' পত্রিকাটিকে বাংলা ভাষায় গুরুত্বপূর্ণ রচনা ও সমসাময়িক বিদেশী লেখার সেরা বাংলা অনুবাদ প্রকাশের একটি সফল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছিল, এবং এটি কলকাতা এবং লন্ডন থেকে একযোগে প্রকাশিত হত।
প্রথম অনলাইন সংস্করণটি বাংলা ১৪২৮ সালের ১লা বৈশাখে আপলোড করা হয়েছিল। তারপর থেকে, প্রতি ইংরেজি মাসের ৫ তারিখে 'বাংলা স্ট্রিট অনলাইন'-এর নতুন সংখ্যা নিয়মিত আপলোড হয়েছে।
এছাড়াও, একটি বিশেষ মুদ্রিত সংস্করণ 'বাংলা স্ট্রিট উৎসব'
শিরোনামে বার্ষিক পত্রিকা হিসাবে প্রতি শরৎকালে প্রকাশিত হয়।
আজকের ডিজিটাল জেনারেশনের কাছে মাত্র ৪ বছরের মধ্যেই আমরা হয়ে উঠেছি তত্ত্ব, তথ্য ও বিনোদনের সর্বপ্রিয় ঠিকানা ; বাঁধাধরা গতের বাইরে দাঁড়িয়ে খোলা চোখে দুনিয়াকে দেখার বিশ্বাসী সঙ্গী।
বাংলা ১৪৩২ সালের ১লা বৈশাখে 'বাংলা স্ট্রিট অনলাইন' একটি নতুন মাইলফলক ছুঁলো। অনলাইনে যেভাবে আপনারা পড়তেন, সেভাবে তো পড়বেনই, সেই সঙ্গে সমাজ মাধ্যমের নানা মঞ্চ , যেমন ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স হ্যান্ডেলে নিয়মিত পাবেন নিত্যনতুন নিবন্ধ, রাজনীতি- অর্থনীতি- সমাজনীতির অন্যরকম বিশ্লেষণ, খেলার খবর, সাক্ষাৎকার, সিনেমা রিভিউ, সংস্কৃতি জগতের খবরাখবর, বিনোদন আর লাইফস্টাইলের তাজা আপডেট।
নিরপেক্ষতা হল আমাদের লক্ষ্য, নির্ভীকতা হল আমাদের পাথেয়, আর পাঠকবন্ধুর নিরঙ্কুশ ভালোবাসা হল আমাদের সহায়।
চিফ এডিটর
এক্সিকিউটিভ এডিটর
প্রণব দত্ত
ডেপুটি এডিটর
অভয় দে
ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভলপার
দীপিকা শাসমল
রিসার্চ
মহ. শাজাহান
সিস্টেম ম্যানেজমেন্ট
তপন পাল
মার্কেটিং
