২০০৯ সালে একটি মুদ্রিত পাক্ষিক পত্রিকা হিসেবে যাত্রা শুরু করে 'বাংলা স্ট্রিট'। বিশ্বজুড়ে পাঠকের কাছে আরও সহজে পৌঁছানোর লক্ষ্য নিয়ে ২০২১ সালে সেটি ডিজিটাল প্ল্যাটফর্মে পদার্পণ করে — জন্ম হয় 'বাংলা স্ট্রিট অনলাইন'-এর। তবে সেই পরিবর্তনের মধ্যেও প্রতি বছর শরৎকালে প্রকাশিত হয় তার বহুল প্রতীক্ষিত বিশেষ কিং-সাইজ উৎসব সংখ্যা — 'বাংলা স্ট্রিট উৎসব'।
ঝকঝকে রঙিন মুদ্রণে প্রকাশিত এই পত্রিকায় স্থান পায় গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, ভ্রমণ, ফ্যাশনসহ নানা বিষয়ের নির্বাচিত রচনা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি পাঠকের কাছে পৌঁছে দিতে প্রতিটি উৎসব সংখ্যার অনলাইন সংস্করণও প্রকাশ করা হয় । সেই ঐতিহ্যের অংশ হিসেবেই গত কয়েক বছরের উৎসব সংখ্যার PDF ডাউনলোডের লিংক নিচে দেওয়া হলো।
গত এক বছরে বাংলা স্ট্রিট একটি গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে গেছে। বর্তমান সময়ের চাহিদার কথা মাথায় রেখে ২০২৬ সাল থেকে 'বাংলা স্ট্রিট অনলাইন' সম্পূর্ণভাবে রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ের তথ্যনির্ভর বিশ্লেষণকেন্দ্রিক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে নতুন যাত্রা শুরু করেছে। নানা স্বাদের লেখার সমাহারে বিশেষ উৎসব সংকলনের প্রকাশনা রয়েছে অব্যাহত — তবে এখন সম্পূর্ণ ডিজিটাল — 'বাংলা স্ট্রিট অনলাইন উৎসব'।