তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট, পরিস্থিতি কি আদৌ অনুকূল?



ঘোষণা মত দরজায় কড়া নাড়ছে ভোট। আন্তর্জাতিক মিডিয়ার নজর ঢাকায়। কিন্তু ঠিক কোন পরিস্থিতিতে 'গণতন্ত্রের উৎসব' আয়োজন করছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার? এই মুহূর্তে আদৌ স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব বাংলাদেশে? অভ্যন্তরীণ অবস্থা কি ভোটের অনুকূল? এতসব প্রশ্নের কুয়াশায় ঝাপসা দেখছেন সাধারণ নাগরিক। একদিকে শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। অন্যদিকে মাথা চাড়া দিয়েছে মৌলবাদী শক্তি।দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে আগেই নিষিদ্ধ করেছে ইউনূস প্রশাসন। নেত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। ভোটের ময়দানে নেই আওয়ামী লীগ। ২০২৫-এর শেষে প্রয়াণ ঘটেছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার। তবে দল কিছুটা চাঙ্গা হয়েছে খালেদা-পুত্র তারেক রহমানের প্রত্যাবর্তনে। ইউনূস-ঘনিষ্ঠ জামাত ই ইসলামির যথেষ্ট রমরমা সত্বেও ভোটের বাক্সে তারা কতটা প্রভাব ফেলবে তা নিয়ে সংশয়ে রয়েছেন বিশেষজ্ঞরা। আর ছাত্র আন্দোলনের মাধ্যমে জন্ম নেওয়া ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), যত দিন যাচ্ছে তত দিশেহারা ভাব প্রকট হচ্ছে। আওয়ামী লীগের ভোট টানার ব্যাপারে এখনও পর্যন্ত কোন দল এগিয়ে, তা বলবে সময়।
গত একবছরে বাংলাদেশের পরিস্থিতি ক্রমাগত অস্থির হয়েছে। ইনকিলাব মঞ্চের যুব নেতা হাদি ও ময়মনসিংহের হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের পর একদিকে যেমন বাংলাদেশে আগুন জ্বলেছে, অন্যদিকে তেমন বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠেছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েই চলেছে দিনদিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা যা হল, ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি। তারেক চেষ্টা করছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে। তাঁর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা থেকে শেষকৃত্যে বিদেশমন্ত্রীর উপস্থিতি পর্যন্ত কোথাও একটা সৌজন্যের আবহ টের পাওয়া যাচ্ছিল। কিন্তু হিন্দু নিপীড়নের পরিপ্রেক্ষিতে ভারতে তীব্র ক্ষোভ তৈরি হওয়ায় বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বিসিসিআইর নির্দেশে কেকেআর টিম থেকে বাদ দেওয়ার ঘটনায় দুদেশের মধ্যে তিক্ততা ভয়ঙ্কর বেড়ে গেল।
ভারতের উদ্বেগের আর একটা বড় জায়গা হল পাকিস্তান ও চিনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা। এই বন্ধুত্ব যত বেড়েছে, তত দূরত্ব বাড়িয়েছে ভারত। আদৌ যদি বাংলাদেশে ভোট হয়, তাহলে ক্ষমতায় কে আসবে সেই প্রশ্নের থেকেও জরুরি, কী পদ্ধতিতে আসবে? তাকে কি স্বীকৃতি দেবে গণতান্ত্রিক ভারত বা অন্য সমদর্শী দেশ?


Scroll to Top