তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
টালিগঞ্জ ২০২৫
        কেমন গেল টালিগঞ্জের ২০২৫ ? খুব সুখের এমন কথা বলা যায় না। প্রায় ৮০টা ছবি মুক্তি পেয়েছে। তার মধ্যে কটাই বা আর হিট? হাত গুনতি খান ছয়েক হবে। মাঝারি হিট আছে। তবে সুপারহিট শুন্য।২০২৫ সালটি বাংলা সিনেমার  উত্থান-পতনের বছর । সংখ্যার দিক দিয়ে আগের বছরগুলোর মতো চলচ্চিত্রের ঘাটতি না থাকলেও বাণিজ্যিকভাবে সফল সিনেমার সংখ্যা তুলনায় কম ছিল। তবে এটা ঠিক যে, বাংলা সিনেমা  ২০২৫ সালে বিভিন্ন জঁর-এর ছবি পেয়েছে। সামাজিক থিম, থ্রিলার, ফ্যামিলি-ড্রামা ও অ্যাকশন। মূলধারার বাংলা চলচ্চিত্রে এ বছর হিট ছবিগুলো হল ধূমকেতু /পরিচালনা: কৌশিক গঙ্গোপাধ্যায়। অভিনয়ে  দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দীর্ঘ বিরতির পর দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা গেল এবং তাতে বক্স অফিসে ভালো সাড়া পড়েছে। প্রজাপতি ২ /পরিচালক: অভিজিত সেন, প্রধান চরিত্র: দেব, মিঠুন চক্রবর্তী : একটি পরিবারের পুনর্মিলন ও রেস্তোরাঁ কেন্দ্রিক আবেগ ও সম্পর্কের গল্প। এই রাত তোমার আমার  পরিচালক: পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনয়ে পরমব্রত চট্টোপাধ্যায়,অঞ্জন দত্ত ও  অপর্ণা সেন। সাইকোলজিকাল ড্রামা, সম্পর্ক ও জীবনের কঠিন বাস্তবতা নিয়ে কাহিনি। আমার বস/পরিচালক: নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অভিনয়ে রাখী, শিবপ্রসাদ।  কর্পোরেট জীবনে অন্তর্ভুক্তি, ইন্টার-জেনারেশনাল কেয়ার, নেতৃত্ব ইত্যাদি নিয়ে সামাজিক গল্প। মিতিন: একটি খুনির সন্ধানে / পরিচালক: অরিন্দম শীল। অভিনয়ে কোয়েল মল্লিক, শুভজিৎ দত্ত। সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাসভিত্তিক রহস্য কাহিনি। এছাড়া মাঝারি বক্স অফিস পাওয়া ছবির মধ্যে রয়েছে রক্তবীজ-২ এবং বহুরূপী ও ধুমকেতু। পশ্চিমবঙ্গ সরকার এই বছর চলচ্চিত্র সঙ্গক্রান্ত এক নীতির কথা ঘোষণা করেছে, যাতে প্রতি সিনেমা হলে বাংলা ছবিগুলোর জন্য প্রতিদিন একটি প্রাইম-টাইম শো বাধ্যতামূলক করা হবে। এটা বাংলা চলচ্চিত্রকে সমর্থন করার একটি পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। ২০২৫ সাল টলিউডের জন্য কোনো একরৈখিক সাফল্যের বছর নয়; বরং এটি ছিল সন্ধিক্ষণের বছর। একদিকে বাণিজ্যিক ছবির নিরাপদ ফর্মুলা, অন্যদিকে সম্পর্ক-কেন্দ্রিক ড্রামা, থ্রিলার ও সামাজিক বাস্তবতার দিকে ঝোঁক—এই দুই টানাপোড়েনেই বছরটি এগিয়েছে। প্রেক্ষাগৃহের চাপ, ওটিটি-র প্রভাব এবং দর্শকের বদলে যাওয়া প্রত্যাশা—সব মিলিয়ে টলিউড যেন নিজের ভাষা নতুন করে খুঁজেছে।২০২৫-এ টলিউডের নির্মাণভাষা দ্বিখণ্ডিত। একদিকে পরিচিত ফর্মুলা—রোমান্স, পরিবার, তারকা-মুহূর্ত। অন্যদিকে সীমিত বাজেটের ছবিতে চরিত্র-কেন্দ্রিকতা, সংলাপের জোর, লোকেশন-সীমাবদ্ধতা। বড়ো আকারের ভিজ্যুয়াল এক্সপেরিমেন্ট তুলনামূলক কম; বরং গল্প বলার ঝোঁক দেখা যায়। ২০২৫-এ স্পষ্ট হয়, প্রেক্ষাগৃহ ও ওটিটি—দুটির সহাবস্থানই টলিউডের বাস্তবতা। বড়ো তারকা-নির্ভর ছবি হলে দর্শক টানে, আর সম্পর্ক-থ্রিলার-ড্রামা ওটিটিতে দীর্ঘজীবী হয়।

Scroll to Top