তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
ক্রিকেটে মেয়েদের বিশ্বজয়  যেমন ইতিহাস, তেমনই হতাশ করেছেন  নীরজ চোপড়া   
ফেলে আসা বছরটিকে ক্রীড়া ক্ষেত্রে মহিমানিবত্ব করেছে ভারতের মেয়ে ক্রিকেট দল। তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে।হরমন প্রীত কাউরের নেতৃত্বে ভারতীয় মেয়েদের এই কীর্তির  খুব কাছে থাকবে রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় দলের চ্যাম্পিয়ন ট্রফি জয়ের কাহিনি। মেয়েদের দৃষ্টিহীন বিশ্ব কাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। এটাও কম কৃতিত্ব  নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যাদের দুচোখে আঁধার তারাই আজ আলো ফেললো ভারতের বুকে। এই কৃতিত্বকে কুর্নিশ।  সূর্যকুমার যাদবর নেতৃত্বে ভারত এশিয়া কাপ -এর টি টোয়েন্টি আসরে চ্যাম্পিয়ন হয়েছে, এটা যেমন নতুন আশার খবর, তেমনই আক্ষেপ শুভমন গিলের নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে ভারতের সিরিজ ২- ২ করার পরও দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ০- ২ হার। কে এল রাহুলের নেতৃত্বে এবং সূর্যাকুমার যাদবের নেতৃত্বে  সীমিত ওভারের ম্যাচে এবং টি টোয়েন্টিতে ভারত সিরিজ জেতায় ব্যাপারটার কিছুটা মেরামতি হয়েছে। ক্রিকেটে যেমন সাফল্যের পর সাফল্য এসেছে, ভারতীয় ফুটবল  তলানিতে ঠেকেছে। ফিফা রাঙ্কিং- এ ভারত পিছোতে পিছোতে ১৪২ নম্বরে পৌঁছেছে।  বাংলাদেশের কাছে পরাজয়ের মাশুল গুনতে হচ্ছে। এই ২০২৫ -এও ছবিটা পরিষ্কার হল না, দেশের সব থেকে বড়ো প্রতিযোগিতা আই এস এল হবে কিনা! ভারতীয় হকি দলের চলতি বছরে সাফল্য এবং ব্যার্থতা পাশাপাশি। এশিয়া কাপ হকির ফাইনালে কোরিয়ার কাছে তাদের ৪-১ গোলে জয় যেমন উল্লেখযোগ্য, তেমনই বিশ্ব কাপ হকিতে তাদের তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতাটা কষ্ট দেয়। একটা সময়ে আমরা তো বিশ্ব সেরা ছিলাম! মহিলাদের বিশ্ব দাবা প্রতিযোগিতায় এই বছর চ্যাম্পিয়ন হয়েছেন দিব্যা দেশমুখ। শিশুদের দাবায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলার সর্বার্থ মানি। এই মহিলা ও খুদে দাবার বিশ্ব চম্পিয়নকে আমাদের অভিনন্দন। নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্যারা অলিম্পিকে ৭৩ দলের বাইশ টি পদক জেতা কম কৃতিত্বের নয়। এই বাইশ পদকের মধ্যে আছে সাতটি সোনা, ছটি রুপো এবং নটি ব্রোঞ্জ। এর আগের অলিম্পিক থেকে এবার ভারতীয় দল মোট সতেরোটি পদক বেশি জিতেছে। বিশ্ব ব্যাডমিন্টনে সত্য সাই ও চিরাগ শেটির পুরুষদের ডাবলসে  ব্রোঞ্জ জেতার ঘটনাও এই বছর ঘটেছে। হতাশ করেছেন নীরজ চোপড়া। জাভেলিন নিক্ষেপের বিশ্ব আসরে একদা অলিম্পিক চ্যাম্পিয়ন এই ক্রীড়াবিদ অষ্টম হয়েছেন। অথচ এই নীরজ চোপড়াকে  নিয়ে একদিন ভারতবাসী আশার আলো দেখেছিল। মহিলাদের টেনিসে বৈশাখী হইচই ফেলে দেন চ্যাম্পিয়ন হয়ে। এরই মাঝে ঘটে যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই কলঙ্কিত ঘটনা। লিওনেল মেসির আগমন ঘিরে তীব্র বিশৃঙ্খলা, ২০২৫ এর এই দিনটি তাই কালো দিন। ভুলতে পারা যাবেনা এই দিনটিকে।  

Scroll to Top