তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
সান ফ্রানসিস্কোয় ন্যান্সি পেলোসির আসনের জন্য লড়ে যাচ্ছেন  সৈকত চক্রবর্তী

বয়স মাত্রই ৩৯ বছর। পরিচয়ে  ভারতীয় বংশোদ্ভূত। এবং রাজনৈতিক বিশ্বাসে সোশ্যাল ডেমোক্র্যাট। মধ্য তিরিশের সুদর্শন হার্ভার্ড স্নাতক সৈকত চক্রবর্তী, ন্যান্সি পেলোসির উত্তরসূরি হওয়ার লক্ষ্যে সান ফ্রান্সিসকোতে এই মুহূর্তে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পেলোসি ২০০৭-২০১১ এবং ২০১৯-২০২৩ সাল পর্যন্ত হাউসের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।  ১৯৮৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ার ১১তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি ন্যান্সি পেলোসির কাজের এরিয়ার অন্তর্ভুক্ত  সান ফ্রান্সিসকোর বেশিরভাগ অংশ। তিনি ঘোষণা করেছেন আগামী ২০২৬-এ তিনি অবসর নেবেন। ফলে তাঁর আসনের জন্য শুরু হয়েছে প্রতিদ্বন্দিতা।

 প্রযুক্তি এবং প্রগতিশীল রাজনীতিতে উৎসাহী সৈকত আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং বার্নি স্যান্ডার্সের প্রচারেও কাজ করেছেন।  জাস্টিস ডেমোক্র্যাটসের সহ-প্রতিষ্ঠাতা সৈকতের ঝুলিতে রয়েছে ওকাসিও-কর্টেজের প্রচার পরিচালনার অভিজ্ঞতা। জোহরান মামদানির জয়ের পর সৈকতের আরো হাড্ডাহাড্ডি হয়ে ওঠা প্রচারের সারকথা হল সব স্তরের নাগরিকদের আয়ত্বের মধ্যে থাকা  সম্পদ কর, সকলের জন্য মেডিকেয়ার এবং গ্রিন নিউ ডিলের মতো সাহসী প্রস্তাবের পক্ষে সমর্থন।

 ডেমোক্র্যাটিক পার্টির সংস্কারেরও পক্ষপাতী সৈকত এই মুহূর্তে দলের মনোযোগ টানতে চাইছেন মার্কিন শ্রমিক শ্রেণীর  প্রগতিশীল মূল্যবোধকে সুদৃঢ় করার দিকে। তাঁর প্রচারের মূল কথার মধ্যে আছে সাশ্রয়ী মূল্যের আবাসন, পরিবেশ নীতি, প্রচারকার্যের সংস্কার এবং সবথেকে বড়ো কথা, সামাজিক ন্যায়বিচার।

ক্যালিফোর্নিয়া স্টেট সেনেটর স্কট উইনার, ক্রিস্টিন পেলোসি এবং সান ফ্রান্সিসকো সুপারভাইজার কনি চ্যানের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার মুখ এখন সৈকত।  হিসেব বলছে, সৈকতের হাতে পূর্ববর্তী প্রতিদ্বন্দ্বীদের তুলনায় যথেষ্ট ভালো সুযোগ রয়েছে, তবে এখনও তিনি কঠিন লড়াইয়ের মুখোমুখি।

 জাস্টিস ডেমোক্র্যাটস এবং ব্র্যান্ড নিউ কংগ্রেসের সহ-প্রতিষ্ঠাতা সৈকত আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের প্রাক্তন চিফ অফ স্টাফ এবং তিনি বার্নি স্যান্ডার্সের ২০১৬ সালের রাষ্ট্রপতি প্রচারে কাজ করেছেন।


Scroll to Top