তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
ঠাকুরবাড়ির রান্না

                           

         

রান্না প্রতিযোগিতা তো কতই হয়। কিন্তু ঠাকুরবাড়ির রান্না প্রতিযোগিতা অভিনব। সম্প্রতি ক্যালকাটা রোয়িং ক্লাব সদস্যদের জন্য এই প্রতিযোগিতা আয়োজন করেছিল, সহযোগিতায় একটি রান্নার তেল প্রস্তুত সংস্থা। জনা কুড়ি প্রতিযোগীর মধ্যে পুরুষ সাকুল্যে দুজন চোখে পড়ল। রাঁধুনিরা প্রায় সবাই সাবেকী সাজে সেজেছিলেন। জামদানি শাড়ি, গয়না, খোঁপায় বেলফুলের মালা। খাবার পদগুলির নামেও ঠাকুরবাড়ির গন্ধ। নারকেল কোরা ছড়ানো

রবিবাবুর রবিবারের ডাল, মাংসের বিরিঞ্চি, মাছের মইরু, ফিলিস্তিনী মাংসের কারি। ছিল

চিংড়ির নানা পদ, ছানার পোলাও, মোচা ঘন্ট, বেগুনের কোর্মা, , আলুর ভেতর ডালের পুর দিয়ে ডালনা, আলুচোখা - টকের ডাল, লাউ ক্ষীর, , মাছের কোপ্তা পোলাও, আরও কত কী। বিচারকেরা শুধু চেখে দেখলেন না, নম্বর ছিল খাবার সাজানোর ওপরও। কে প্রথম, কে দ্বিতীয় বড় কথা নয়, এই যে কবিপক্ষে সাতাশ থেকে সত্তর, সবাইকে নিয়ে অন্যরকম উদযাপন, সেটাই আসল।


Scroll to Top