তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
স্বাতীলেখা স্মরণে ‘নারী’

     

                             

বাংলা নাট্য জগতের সর্বকালের সেরা অভিনেত্রীদের অন্যতম স্বাতীলেখা সেনগুপ্তর জন্মদিনে এর থেকে ভাল শ্রদ্ধার্ঘ আর কীই বা হতে পারে। তাঁর ও রুদ্রপ্রসাদ সেনগুপ্তর কন্যা সোহিনী আর লোপামুদ্রা মিত্রর নিবেদন 'নারী'। গত ২৩ মে উত্তম মঞ্চে পিকাসোর পরিবেশনা এই গান-পাঠ যুগলবন্দী। মূল ভাবনা বুদ্ধ মজুমদার, সঙ্কলনে দেবশঙ্কর মুখোপাধ্যায়। যুগে যুগে পৃথিবী জুড়ে অত্যাচারিত, অপমানিত, বঞ্চিত নারী। সেখানে কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া, মারি ফারার থেকে মহাভারতের মাধবী একাকার। সাধারণ এক গৃহবধূ আর লেডি ম্যাকবেথের বিপন্নতা একভাবে ছুঁয়ে যায় দর্শককে। কখনও কন্ঠের যথাযথ ওঠানামায় ঘটনার বিবরণ, কখনও বা দেশী-বিদেশী নাটকের অংশ অভিনয় করে সোহিনী তাঁর স্বভাবসিদ্ধ মুন্সিয়ানায় এগিয়ে নিয়ে গেছেন স্ক্রিপ্ট। আর লোপামুদ্রা আরও একবার প্রমাণ করেছেন, এই সময়ের বলিষ্ঠ শিল্পীদের মধ্যে তিনি এক উজ্জ্বল নাম। একসময়ের মঞ্চ কাঁপানো নাটক 'মাধবী' বা 'নাচনী'র অংশবিশেষ নস্টালজিক করেছে থিয়েটার প্রেমী দর্শককে। ফিরিয়ে এনেছে স্বাতীলেখার স্মৃতি। লোপামুদ্রার গলায় বহুবার শোনা জয় গোস্বামীর 'বেণীমাধব' যেমন আপ্লুত করে, তেমনই গভীর অনুভবে ডুবিয়ে দেয় রবীন্দ্রনাথের 'এ পরবাসে রবে কে'। শুধুমাত্র কি-বোর্ড আর তবলা-খোল সঙ্গতে, প্রায় নিরাভরণ মঞ্চে, সামান্য আলোর কারিকুরিতে এমন একটি মন ছুঁয়ে যাওয়া অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ ।


Scroll to Top